বর্তমান করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারকে কোন চার পরামর্শ দিলেন রাহুল - The News Lion

বর্তমান করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারকে কোন চার পরামর্শ দিলেন রাহুল

 


দি নিউজ লায়ন;   আজ মঙ্গলবার ভার্চুয়ালের মাধ্যমে সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল গান্ধী।  সেখানে বর্তমান করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারকে চার পরামর্শ দেন তিনি।  এদিনের রাহুল গান্ধীর পরামর্শ খুব শিঘ্র তৃতীয় ওয়েভ আছড়ে পড়বে। দ্বিতীয় ওয়েভের সময় যে ভুলগুলি করেছিলেন সেগুলির আর পুনরাবৃত্তি করবেন না। এখন থেকেই তৃতীয় ওয়েভ নিয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিলেন রাহুল।


 অক্সিজেনের অভাবের প্রসঙ্গে মোদীকে আক্রমণ করে রাহুল গান্ধী বলেন, যখন দ্বিতীয় ওয়েভ দেশে ক্রমশ ভয়াবহা আকার নিচ্ছে তখন প্রধানমন্ত্রী বাংলার ভোটে ব্যস্ত রয়েছেন। গোটা দেশের অবস্থার দিকে নজর ছিল না বলে তীব্র আক্রমণ রাহুলের। একই সঙ্গে ভ্যাকসিন নিয়েও মোদীকে আক্রমণ রাহুলের।  তাঁর মতে, আমরা কোনও রাজনৈতিক লড়াই করতে আসেনি। কঠিন পরিস্থিতিতে কাঁধে কাঁধ মিলিয়ে মোদীর সঙ্গে দাঁড়িয়ে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে চাই। 


কিন্তু প্রধানমন্ত্রী বিরোধীদের কথা শুনতে চান না। পালটা তাঁর মন্ত্রীদের দিয়ে আক্রমণ করান, তোপ সাংসদের। তাঁর মতে, কোভিড রুখতে বিরোধীদের মতামতও কেন্দ্রের নেওয়া উচিৎ। এদিন তিনি আরও বলেন কোভিডে পরিবারের মূল রোজগেরে মানুষের মৃত্যু ফলে একমুঠো খাবার নেই। তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান রাহুল। ব্যাংকের মাধ্যমে এই ক্ষতিপূরণ দেওয়া সরকারের উচিৎ বলে দাবি। একই সঙ্গে বহু ছোট ছোট সংস্থা-ব্যাবসাও ডুবতে বসেছে তাঁদেরকেও বিশেষ আর্থিক সুবিধা দেওয়া উচিৎ। এদিন ফের একবার বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া ও গনটিকাকরণের  কথা বলেন রাহুল।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.